ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি করলেন আমির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৫ জুলাই ২০২৩
ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি করলেন আমির
ছবি: সংগৃহীত

কাউন্টি ক্লাব ডার্বিশায়ারে সঙ্গে পাকাপাকি চুক্তি করে ফেললেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। আগামী ২০২৪ মৌসুমের প্রথম ভাগের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে দলটিতে খেলবেন তিনি। 

আগামী বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম অর্ধে খেলবেন বাঁহাতি পেসার। আর ভাইটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের পুরোটা সময় পাওয়া যাবে তাকে।

কাউন্টি ক্রিকেটে বেশ অভিজ্ঞ আমির। এসেক্স ও গ্লুস্টারশায়ারের হয়ে আগে খেলেছেন তিনি। লন্ডন স্পিরিটের হয়ে হান্ড্রেডের প্রথম মৌসুমেও দেখা গিয়েছিল তাকে।

Advertisement

আমির বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ খুবই বিশেষ এবং আমি ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট সবসময় উপভোগ করেছি। স্কোয়াডের মান নিয়ে আমি মিকির সঙ্গে কথা বলেছি এবং আগামী মৌসুমে লাল ও সাদা বলের ক্রিকেটে ডার্বিশায়ারের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পারফরম্যান্স দিয়ে সহায়তা করতে চাই।’   

কাকতালীয়ভাবে পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ডার্বিশায়ারের। তাদের হেড অব ক্রিকেট মিকি আর্থার পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কর্মরত আছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমির পাকিস্তানে খেলার সময় দলটির প্রধান কোচও ছিলেন আর্থার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: আরব আমিরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!