ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহিরকে ছাড়াই মাঠে নেমেছিল পাকিস্তান। তবে ফাইনালে এই দুই ক্রিকেটার খেলেছিলেন। তাদের সংযোজনই জয়ের মূল কারণ বলে মন্তব্য করেন পাকিস্তানের কোচ। একই সঙ্গে ভারতের জন্য মুকিম এবং তাহির ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল বলেও জানান মাশরুর।
ফাইনালে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন মুকিম এবং তাহির। ব্যাট হাতে ৭১ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তাহির। অন্যদিকে, মুকিম বল হাতে নেন ৩ উইকেট। এই দুই ক্রিকেটারই মূলত ভারতের বিপক্ষে ম্যাচের চিত্র বদলে দেন।
.png)
এ প্রসঙ্গে পাকিস্তানের কোচ বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরা দল মাঠে নামাইনি। আমরা মুকিম এবং তাহিরকে বিশ্রামে রেখেছিলাম যেন ফাইনালে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে মাঠে নামাতে পারি।’
এর আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে একতরফা ম্যাচে ভারত ‘এ’ দলকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান ‘এ’ দল। ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে পাকিস্তান 'এ' দল। ৩৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২২৪ রানে থামে ভারতের ইনিংস।