শুক্রবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের মুখোমুখি হয় বুলাওয়ে ব্রেভস। এ ম্যাচ বল হাতে ২ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তাসকিন। এ ম্যাচে জয় পায় তারা।
এর তিন ঘন্টা পর আবারো মাঠে নামেন তাসকিন-রাজারা। তবে এবারের প্রতিপক্ষ জোবার্গ বাফালোজ। এ ম্যাচেও প্রথম ওভারেই তিন উইকেট নেন তিনি।
.png)
বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম আফ্রো টি-টেনে গতকাল দুর্দান্ত শুরু করেছেন তাসকিন আহমেদ। ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলেছেন বাংলাদেশের এই পেসার। এতে প্রথম দিনই ৪ ওভারে ১৮ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস।
এদিন তাসকিনের বিপরীতে মাঠে নামা মুশফিক যেন প্রস্তুত ছিলেন আরো বড় কিছুর জন্য। ব্যাট হাতে এ দিন জোবার্গের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। মাত্র ২৩ বলে ৮টি বাউন্ডারিতে ৪৬ রান করেন মুশফিক।
এছাড়া ওপেনার টম ব্যান্টন ১৮ বলে করেন ৩৪ রান। মুশফিক আর ব্যান্টন বাদে ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কেউই। দুজনের রানের কল্যাণে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানের পুঁজি পায় জোবার্গ।
জবাবে শুরুটা ভাল করেও পথ হারিয়েছে তাসকিনের বুলাওয়েও ব্রেভস। বিনা উইকেটে ৩২ থেকে ৩৫ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। বুলাওয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বিউ ওয়েবস্টার। বল হাতে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন জোবার্গ অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এতে ১০ রানে জিতেছে মুশফিকের দল।