হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিং করতে সিকান্দার রাজার ঝড়ো হাফ সেঞ্চুরিতে হারারে হারিকেনসের বিপক্ষে ১২৮ রানের পুঁজি পায় বুলাওয়ে ব্রেভস। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন রাজা। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।
ব্যাট হাতে মাত্র ৩০ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দলের অধিনায়ক রাজা। ৪টি চার ও ৫টি ছক্কায় সাজানো এই ইনিংস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে ওপেনার বেন ম্যাকডারমটের ব্যাট থেকে। শেষদিকে তাসকিন ৩ বলে ৪ রান করেন।
.png)
জবাবে ১০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করতে পারে হারারে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির ১৪ বলে ২২ রানের ইনিংসটি দলীয় সর্বোচ্চ। এছাড়া লোয়ার মিডল অর্ডারে লুক জঙওয়ে খেলেছেন ১০ বলে ২০ রান। বল হাতে ২ ওভারে ১২ রান খরচে ৩ উইকেট নিয়েছেন রাজা। আর তাসকিন ২ ওভারে খরচ করেছেন মাত্র ৭ রান, উইকেট ১টি।
এর মধ্যে প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন তিনি। ওই ওভারের প্রথম পাঁচ বলে প্রতিপক্ষ দল ১ উইকেট হারানোর পাশাপাশি কোনো রানই তুলতে পারেনি। মূলত ওই ওভারটিই হারারেকে চাপে ফেলে দেয়।