হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিং করতে সিকান্দার রাজার ঝড়ো হাফ সেঞ্চুরিতে হারারে হারিকেনসের বিপক্ষে ১২৮ রানের পুঁজি পায় বুলাওয়ে ব্রেভস। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন রাজা। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।
ইনিংসের চতুর্থ বলে তাসকিনের অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন রবিন উথাপ্পা। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন। জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। বাংলাদেশ থেকে দল পাওয়া মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসের হয়ে।
.png)
টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমিনেটরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।