ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজিতে থাকবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২০ জুলাই ২০২৩
পিএসজিতে থাকবেন নেইমার
ছবি: সংগৃহীত

বন্ধু মেসি চলে যাওয়ার পর থেকে ক্লাব ছাড়তে চাইছেন নেইমার জুনিয়র। যার কারণে ক্লাবের সঙ্গে তার বনিবনা ঠিকভাবে হচ্ছিল না। তবে নেইমার জানিয়েছেন, ‘সমর্থকদের ভালোবাসা না পেলেও আগামী মৌসুমে পিএসজিতেই থাকবেন তিনি।’

ব্রাজিলিয়ান ইউটিউবার কাসিমিরোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আশা করি (এই মৌসুমে) পিএসজিতে থাকব। আমার চুক্তি আছে পিএসজির সঙ্গে এবং এখন পর্যন্ত কেউ আমাকে কিছুই বলেনি। আমি শান্ত আছি, যদিও খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে খুব একটা ভালোবাসার বন্ধন নেই। তবে ভালোবাসা থাকুক বা না থাকুক, আমি পিএসজিতে থাকব (হাসি)। ’

লম্বা সময় ইনজুরিতে থাকার পর নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার। ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

Advertisement

তিনি বলেন, ‘খুবই বিরক্তিকর এক ইনজুরি, যা আমাকে প্রচুর জ্বালিয়েছে। প্রক্রিয়াটা খুব যন্ত্রণাদায়ক এবং কঠিন ছিল। তবে আমি যেদিকে তাকিয়ে ছিলাম সেটা হলো ভালোভাবে শান্ত থেকে ফিরে আসে, অনুশীলন ভালো করা এবং তারপর ভেবে নেব পরের মৌসুমে কী করতে হবে। অবশ্যই জয়ই সবসময় লক্ষ্য হিসেবে থাকে। তবে আমি আবারও ভালো খেলতে চাই, সেটাই প্রথম উদ্দেশ্য আমার। ’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!