ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুঃসংবাদ পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৮, ২৩ জুন ২০২৩
প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুঃসংবাদ পেলেন নেইমার
ছবি- সংগৃহীত

ইনজুরি সমস্যায় দীর্ঘদিন ঘরে ফুটবল মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার শেষে প্যারিসে ফিরেছেন তিনি। বর্তমান অনুশীলন কেন্দ্রেই সময় কাটছে তার। এরই মধ্যে প্রেমিকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে আলোচনায় উঠে এসেছেন এ ব্রাজিল সুপারস্টার।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে প্রেমিকার কাছে ক্ষমা চেয়ে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন নেইমার। মূলত সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গের অভিযোগেই এমনটি করেছেন তিনি। এতে লাখো অনুসারী হারিয়েছেন সেলেসাও ফরোয়ার্ড।

সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো ক্যাম্পোস পিএসজি তারকার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন। এরপর অভিযোগ ওঠে সন্তানসম্ভবা প্রেমিকা মডেল ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গ করেছেন নেইমার। পরে ক্ষমা চাওয়া পোস্ট মনের দুয়ার খুলে দেন তিনি।

Advertisement

নেইমার লেখেন, ‘আমি দেখেছি তোমার উপর কতটা ঝড়-ঝাঁপটা যাচ্ছে, এসবের জন্য কতটা ভোগান্তিতে পড়েছ তুমি এবং কতটা থাকতে চাও আমার পাশে। এবং, আমি তোমার দ্বারগ্রস্ত, আমি একটি ভুল করেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি।’

তিনি আরো লেখেন, ‘ব্রু, ইতিমধ্যে আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, মিডিয়ার অপ্রয়োজনীয় প্রকাশের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া আমার দায়িত্ব মনে করি। যদি একটি ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসে, তার জন্য প্রকাশ্যেই ক্ষমা চাওয়া উচিত।’

‘তোমাকে ছাড়া অন্যকিছু কল্পনা করতে পারছি না। জানি না আমাদের সম্পর্ক কাজ করবে কিনা। কিন্তু আজ নিশ্চিত হও আমি চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য সফল হবে, আমাদের ভালোবাসা বাচ্চার জন্য জয়ী হবে, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সবসময় আমরা, তোমাকে ভালোবাসি।’- যোগ করেন নেইমার।

এই পোস্টের পর অনেক তারকা ফুটবলারের সমর্থন পেয়েছেন নেইমার। তবে অনুসারীসংখ্যা অনেক পরিমাণে কমে গেছে। সামাজিক মাধ্যমের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘ক্রাউডট্যাঙ্গেল’র মতে, ৮০ হাজারের উপর অনুসারী হারিয়েছেন নেইমার।

প্রেমিকার জন্য চিঠি পোস্ট করার আগে ইনস্টাগ্রামে নেইমারের অনুসারী ছিল প্রায় ২১ কোটি ২ লাখ ১০ হাজার। শুক্রবার পর্যন্ত অনুসারী সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ১ লাখ ৩০ হাজার।

সময়ের সঙ্গে অনুসারীর সংখ্যা আরো হারিয়েছেন নেইমার। ফুটবলারদের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যায় তৃতীয় নেইমার। ৫৯ কোটি ২০ লাখ অনুসারী নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ান রোনালদো। ৪৭ কোটি ৪০ লাখ অনুসারী নিয়ে দুইয়ে লিওনেল মেসি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!