কার প্রেমে মজেছেন ভিনিসিয়ুস?
সম্প্রতি বর্ণবাদী আচরণের বিপক্ষে আওয়াজ তুলে ব্যাপক আলোচিত হয়েছেন ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এরপর বিষয়টি নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছে। সেসব ভুলে আবারো ফুটবলে মনোযোগ দিয়েছেন ভিনি। তবে ক্লাব ফুটবলে ফুসরত মিলতেই বান্ধবীকে নিয়ে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারে চড়ে আবারো আলোচনায় উঠে এলেন এ ফরোয়ার্ড।
জানা যায়, ভিনিসিয়ুসের বান্ধবীর নাম কেনিয়া ওএস। তিনি মেক্সিকোর তারকা সংগীতশিল্পী। এছাড়াও স্বাস্থ্যকর খাবার ও কসমেটিকসের ব্যবসা আছে তার।
২০২১ সালে কানকুনে কেনিয়ার সঙ্গে তার ভিনির প্রথম দেখা হয়। এরপর থেকে ইনস্টাগ্রাম ও টিকটকে দুজনে একসঙ্গে ভিডিও বানিয়েছেন। ঘুরতেও গিয়েছেন বিভিন্ন জায়গায়। এমনকি রিয়াল মাদ্রিদের ম্যাচেও কেনিয়াকে দেখা গেছে গ্যালারিতে।
Vinícius junto Jr con Kenia Os en Río de Janeiro. 🇧🇷🤍pic.twitter.com/HsEJV7HCGz
— REAL MADRID ♥️ (@AdriRM33) July 10, 2023
এবার কেনিয়াকে প্রথমবারের মতো ব্রাজিল ঘুরিয়ে এনেছেন ভিনি। ওই সময় রিও ডি জেনিরোয় ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যের চূড়ায় ওঠে দুজনের ছুটিটা চুটিয়ে উপভোগও করেছেন।
পরবর্তীতে রাস্তায় দুজনের হাত ধরাধরি করে হাঁটার ছবিও এসেছে স্থানীয় সংবাদমাধ্যমে। ক্রাইস্ট দ্য রিডিমারে চড়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কেনিয়া লিখেছেন, ‘ব্রাজিল, তোমাকে ভালোবাসি। রিওকেও ভালোবাসি।’ ভিনিসিয়ুস এই পোস্টের মন্তব্যে সাদা হার্ট–এর ইমোজি পোস্ট করেন।
এর আগে কেনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন তারা দুজন ‘বন্ধু’ এবং ভিনিসিয়ুস ‘ভালো মানুষ।’ তবে সংবাদমাধ্যম এর মধ্যেও ভালোবাসার অঙ্ক মিলিয়ে নিয়েছে। ভিনি ও কেনিয়াকে বিভিন্ন জায়গায় হাত ধরাধরি করে ঘুরতে দেখা গেছে। তাতে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে কারও অসুবিধা হয়নি।