ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আজ রাতে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ১৯ জুলাই ২০২৩
আজ রাতে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

ফুটবলের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি কিছু। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ফুটসাল ফুটবলেও দু’দলের লড়াইয়ে নজর থাকে ক্রীড়াপ্রেমীদের। তারই ধারাবাহিকতায় আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে এ দুই দল।

কাতার ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকে জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক ম্যাচে সবজায়গাতেই জয়জয়কার আর্জেন্টিনার। অন্যদিকে কাতারে শোচনীয় পরাজয়ে বাদ পড়ে অনেকটা ছন্নছাড়া পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। যেখানে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্রীড়াবিদরা। সেখানেই মঙ্গলবার বিচ সকার ফুটবলে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আজ রাতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দল দুটি। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৮-৪ গোলে পরাজিত করে। অন্যদিকে ব্রাজিল ৪-৩ গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে। 

তাই ১ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে উরুগুয়ে ও ব্রাজিল। ব্রাজিল ও উরুগুয়ের পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে উরুগুয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার অবস্থান চতুর্থ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!