ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিদির মেয়ের বিয়েতে তারকাদের ঢল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ৯ জুলাই ২০২৩
আফ্রিদির মেয়ের বিয়েতে তারকাদের ঢল
ছবি- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আকসার বিয়ে সম্পন্ন হয়েছে। তার মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন দেশটির সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। এদিন উপস্থিত ছিলেন তার বড় জামাই শাহিন শাহ আফ্রিদিও।

পাকিস্তানের ক্রিকেটারেরা এখন করাচিতে অনুশীলন করছেন। তার মাঝেই আকসার বিয়েতে ঘুরে গেলেন সবাই। খবর জিও টিভির।

জানা গেছে, গত ডিসেম্বরে নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আকসা। এবার আনুষ্ঠানিকভাবে বাবার বাড়ি থেকে বিদায় (রুখসাতি) নিলেন তিনি। 

Advertisement

এদিন প্রিয় মেয়ের প্রতি একটি আবেগঘন বার্তা দিয়েছেন আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে রুখসাতির (আনুষ্ঠানিকভাবে বাবার বাড়ি থেকে বিদায়) অনুষ্ঠানের কয়েকটি ছবিও শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে এই তো গত কাল তোমাকে কোলে নিয়ে ঘুরেছি। তোমার ছোটবেলায় তোমাকে যখন কোলে করে নিয়ে ঘুরতাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম, যে তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু এবার তোমার জীবনে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। তোমার জন্য আমার ভালোবাসা রইল। সবসময় থাকবে।’

তিনি আরো লেখেন, ‘ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। তিনি তোমাকে হেফাজতে রাখুন। সেই সঙ্গে সুন্দর একটা জীবন গড়ে তোলো তুমি।’

ছবিতে দেখা যায়, আকসা সোনালি রঙের একটি বিলাসী খাঁটি-লাল সারারা পরেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!