আজকের অনুশীলনে ছিলেন না কয়েকজন ক্রিকেকটারা। ছুটিতে আগেই গিয়েছেন। এবারের নিজ নিজ এলাকায় ঈদ পালন করতে গেছেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা। খেলোয়াড়দের এই ছুটি অবশ্য বড় নয়। কারণ ঈদের পর ঘরের মাটিতে আবার খেলতে আসবে আফগানিস্তান দল।
আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে সরাসরি চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। সেখানেই হবে টাইগারদের প্রথম ওয়ানডে।
.png)