গতকাল (সোমবার) সন্ধ্যায় আগত অতিথিদের দূতাবাসে স্বাগত জানান ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল। সংবর্ধনা অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা ছাড়াও অংশ নেন উভয় দলের টেকনিক্যাল ও কোচিং স্টাফরা।
এ সময় জাভেদ বলেন, ‘ব্রিটিশ দূতাবাসে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে দেখে আমি আনন্দিত। আশা করি দুই দলের মধ্যে একটি রোমঞ্চকর সিরিজ অনুষ্ঠিত হবে।’
.png)
তিনি আরো বলেন, ‘সর্বশেষ ২০১৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই ক্রিকেট সিরিজ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অটুট বন্ধুত্ব উদযাপনের আরেকটি সুযোগ।’