ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ২২ জুন ২০২৩
হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ফুটবলে অনেকদিন ধরেই দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। জাতীয় দলের পাশাপাশি ফুটসাল ফুটবলেও দুর্দান্ত সময় পার করছে দলটি। পেরু এবং উরুগুয়ের বিপক্ষে টানা দুই জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পূরণ করেছে আলবিসেলেস্তেরা।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দেশটির যুবারা। 

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান। 

Advertisement

দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা। এদিকে, দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!