ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইন্সটাগ্রামে এক পোস্টেই যত টাকা পান কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ২১ জুন ২০২৩
ইন্সটাগ্রামে এক পোস্টেই যত টাকা পান কোহলি
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

সামাজিক মাধ্যমে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইন্সটাগ্রাম। এই ফটো ও ভিডিও শেয়ারিং হ্যান্ডেলে বিশ্বের জনপ্রিয় তারকাদের অ্যাকাউন্ট রয়েছে। যে তালিকায় প্রথম সারির দিকেই রয়েছেন ভারতের সাবিক অধিনায়ক বিরাট কোহলি।

ইন্সটাগ্রামে ঢু মারলেই তারকাদের নানা ধরনের ছবি ও ভিডিও চোখে পড়ে। মূলত ভক্তদের সঙ্গে নিজেদের কাটানো মুহূর্ত ভাগাভাগি করে নিতেই এমনটি করেন তারা। কিন্তু জানেন কি, ইন্সটাগ্রামের এক পোস্ট থেকে কত আয় করেন কোহলি?

জানা গেছে, ইনস্টাগ্রামে এক পোস্ট দিলে কোহলি আয় করেন ৮ কোটি ৯০ লাখ রুপি (১১ কোটি ৭৩ লাখ টাকা) ও আর টুইটারে প্রতি পোস্টে তার অ্যাকাউন্টে যোগ হয় আড়াই কোটি রুপি (৩ কোটি ৩০ লাখ টাকা)। 

Advertisement

ইনস্টাগ্রামে কোহলিকে অনুসরণ করেন ২৫ কোটি অনুসারী। টুইটার ও ফেসবুক-এই দুই মাধ্যমেও ৫ কোটি করে অনুসারী রয়েছে ভারতীয় এই ব্যাটসম্যানের। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ‘এ’ প্লাস ক্যাটেগরিতে থেকে কোহলি বছরে পাবেন ৭ কোটি রুপি। আর টেস্টে কোহলি ম্যাচ প্রতি পান ১৫ লাখ রুপি, ওয়ানডেতে ম্যাচ ফি ৬ লাখ ও টি-২০তে ম্যাচ ফি ৩ লাখ রুপি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি, বিজ্ঞাপন থেকেও কয়েক কোটি রুপি আয় করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮৬ কোটি টাকা) সম্পত্তির মালিক কোহলি বিশ্বের সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!