ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিরাট সুখবর পেলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ২১ জুন ২০২৩
বিরাট সুখবর পেলেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। ইতিহাস গড়া ৫৪৬ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই অনবদ্য সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

দারুণ দুই ইনিংস খেলার এক সপ্তাহ না পেরোতেই আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে টাইগার এই বাঁ-হাতি ব্যাটারের উন্নতি হয়েছে।

আজকের আগে টেস্ট ব্যাটারদের মধ্যে ৭৯ নম্বরে ছিলেন শান্ত। সবশেষ টেস্টে তিনি সংগ্রহ করেছেন ১১২ রেটিং পয়েন্ট। যার কল্যাণে ক্যারিয়ার সেরা ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন তিনি।

Advertisement

এছাড়া ঢাকা টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হকও। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তিনিও সেঞ্চুরি তুলে নেন। এর সুফল হিসেবে তিনিও সুখবর পেলেন আইসিসি থেকে।

এতদিন ৪৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৬০ নম্বরে ছিলেন মুমিনুল। শেষ টেস্টে সেঞ্চুরি করে ৩০ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন এই লিটন মাস্টার। এতে ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫৩ নম্বরে ওঠে এসেছেন তিনি।

অন্যদিকে চোটের কারণে এই টেস্টে না খেলা তামিম (৫৪৫ পয়েন্ট) ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪৬ নম্বরে আছেন। ৫৭৭ পয়েন্ট নিয়ে ৪০ নম্বরে আছেন সাকিব। এছাড়া আফগানদের বিপক্ষে খেলা লিটন দাস (৬৮২ পয়েন্ট) ১৮ নম্বরে এবং মুশফিকুর রহিম (৬৫৬) ২১ নম্বরে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!