তিনি বলেন, ‘নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি। আগামীকাল (সোমবার) প্রেস- কনফারেন্স রয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। এখন আপতত কিছু বলতে চাচ্ছি না।’
বাফুফের বিশেষ সূত্রে জানা গেছে, নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ আগামী ১২ জুলাই এবং ১৫ জুলাই। সবগুলো ম্যাচ বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে।
.png)
এর আগে চলতি বছরের শুরুর দিকে সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনা-কৃষ্ণাদের। কিন্তু পরে সেটি আর আলোর মুখ দেখেনি। এছাড়াও অর্থ অভাবে খেলতে পারেনি অলিম্পিক বাছাই পর্ব। সব মিলে আর্ন্তজাতিক ফুটবল থেকে প্রায় দশমাস দূরে রয়েছে বাংলাদেশের মেয়েরা। অবশেষে মেয়েদের জন্য মিলল সুখবর।
এদিকে গত বছর ১৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেবার সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা।