ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুরস্কারের আরো ৫০ লাখ টাকা বুঝে পাচ্ছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ১৩ এপ্রিল ২০২৩
পুরস্কারের আরো ৫০ লাখ টাকা বুঝে পাচ্ছেন সাবিনারা
ছবি: সংগৃহীত

গত বছর সেপ্টেম্বর নেপালে সাফ চ্যাম্পিয়নের  মুকুট পরেছিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করায় সাবিনাদের নামে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিলেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ছয় মাস পেরিয়ে গেলও পুরস্কার অর্থ বুঝে পাননি মেয়েরা। যা নিয়ে কম সমালোচনা হয়নি। শিরোপা জেতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের ঘোষণা করা ৫০ লাখ টাকা করে ঘোষণা দিয়েছিলেন।

এদিকে টাকার অভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে পারেনি গোলাম রব্বানি ছোটনের দল। সেই কথা সামনে আসার পর কয়েকদিন আগে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং বিসিবি মেয়েদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়। এর মধ্যে বিসিবি ঘোষণার চেয়েও এক লাখ টাকা বেশি অর্থাৎ ৫১ লাখ টাকা দিয়েছে।

Advertisement

তবে কেবল বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর ঘোষিত ৫০ লাখ টাকা পে অর্ডারের কারণে দেওয়া বাকি ছিল। সেই টাকাও বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সাবিনারা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় সালাম মুর্শেদী উপস্থিত থেকে সাফজয়ী নারী ফুটবলারদের হাতে অর্থের চেক তুলে দেবেন। এ সময় বাফুফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!