সাবিনাদেরকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তিনি। রোববার (২রা এপ্রিল) তার দেয়া অর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফান্ডে জমা পড়েছে।
জানা গেছে, ব্যক্তিগত কাজে তিনি বাইরে ছিলেন মানিক। যার কারণে সঠিক সময়ে টাকাগুলো বাফুফের কাছে হস্তান্তর করতে পারেননি। তাছাড়া বাফুফের ইচ্ছা ছিল তার কাছ থেকে টাকাগুলো অনুষ্ঠান করে সাবিনাদের হাতে পৌঁছে দিতে। কিন্তু সেটা হয়নি। আজ (২ এপ্রিল) সকালে মানিকের প্রতিনিধি বাফুফের প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন।
.png)
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এবারই প্রথম নির্বাহী কমিটিতে এসেছেন মানিক। প্রথমবার সহ-সভাপতি হয়েই ফুটবলে বেশকিছু খাতে অবদান রাখছেন তিনি। গত পাঁচ দশকে বাফুফের কোনো জিম ছিল না। কাজী সালাউদ্দিন প্যানেলের ইশতেহার ছিল জিম নির্মাণ।
পরবর্তীতে নির্বাচনে বিজয়ী হয়ে মানিক নিজ উদ্যোগেই কোটি টাকার জিম নির্মাণ করে দিয়েছেন। এছাড়া নারী ফুটবল লিগেও দল গঠন করেছেন তিনি।