ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাকা না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিল সাবিনারা! 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ১ এপ্রিল ২০২৩
টাকা না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিল সাবিনারা! 
ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারে মতো দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ খ্যাত’ সাফ জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই কর্মকতার এর পক্ষ থেকে বাংলাদেশের মেয়েদের পুরষ্কার ঘোষণা করা হয়।

তবে সাফ জেতার সাত মাস পেরিয়ে গেলো সেই অর্থ মেয়েরা বুঝে পাননি। যার কারণে অনুশীলন বর্জন করেছিল সাবিনা-কৃষ্ণারা। 

যদিও বাফুফের ঘনিষ্ঠ-সূত্র থেকে বিষয়টি জানা গেছে। গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন মেয়েরা। নেপাল থেকে সেদিন বাংলাদেশে আসার পরই সবার আগেই চমক দেয় বিসিবি। তারা মেয়েদের ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। 

Advertisement

এর ঠিক কয়েক ঘণ্টা পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকও চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এর ঠিক কয়েকটা দিন পর বিভিন্ন প্রতিষ্ঠা থেকে সাবিনাদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা আছে। 

তবে মাস পেরিয়ে গেলেও সে অর্থ এখন বুঝে পাননি বাংলাদেশের মেয়েরা। এ জন্য তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ তৈরি হয়েছে। যার কারণে সাফ অ-১৭ টুর্নামেন্ট চলাকালে দু’দিন অনুশীলন করেননি বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। তাদের না অনুশীলন করার বিষয়টি একাধিক নিশ্চিত করেছে। 

দুই দিন অনুশীলন না করলেও তৃতীয় দিনের মাথায় তারা জিম করেছে। অনুশীলন করেনি। তাদের এই কর্মকান্ডের কারণে বাফুফে সিনিয়র কর্মকর্তারা এক প্রকাশ হতাশ হয়েছেন। নারী ফুটবলাদের এমন কান্ড ও অর্থিক সংকট থাকার কারণে অলিম্পিক বাছাইয়ে না অংশগ্রহণ দুইটায় মিলে যাওয়ায় নারী ফুটবলাদের মিয়ানমারের না খেলার বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়েছে।

তবে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী তার ঘোষণাকৃত অর্থ দ্রুততম সময়ে মেয়েদের হস্তান্তরের কথা জানান বলে বাফুফের একটা ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন একাধিকবার নিশ্চিত করেছেন বিসিবির চেক প্রস্তুত, বাফুফে সময় দিলেই সম্পন্ন হবে হস্তান্তর প্রক্রিয়া।

এখন দেখার পালা কবে মেয়েরা তাদের অর্থ বুঝিয়ে পায়। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!