ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘হালান্ডের শক্তি ফুরিয়ে আসছিল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১৮ জুন ২০২৩
‘হালান্ডের শক্তি ফুরিয়ে আসছিল’
আর্লিং হালান্ড। ছবি- সংগৃহীত

ইউরো বাছাইয়ে ইতিহাসের অংশ হতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নায়কই বনে যাচ্ছিলেন তিনি। তবে সেটি মিস করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

মূলত শনিবার রাতে ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল নরওয়ে। এ ম্যাচে ৬১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হালান্ড। জয়ের দিকে ঠিকঠাক এগোচ্ছিল তারা। তবে ম্যাচের শেষ ৬ মিনিটেই অঘটন দেখতে হয়েছে নরওয়েজিয়ানদের।

এদিন ম্যাচের ৮৪ মিনিটে হালান্ডকে উঠিয়ে নেয়া হয়। আর শেষ মুহূর্তের জোড়া গোলে ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড।

Advertisement

হালান্ডকে মাঠ থেকে উঠিয়ে নেয়ার প্রসঙ্গে নরওয়ের কোচ স্টেল সোলব্যাকেন বলেন, ‘সে (হালান্ড) নিজেই বদলি হওয়ার কথা বলছিল। মাঠে আমরা তাকে ১০-১২ মিনিট বেশি খেলিয়েছি। শেষ কয়েক মিনিট সে খেললেও আমাদের একজন খেলোয়াড় কম মনে হয়েছে। সে ক্লান্ত হয়ে পড়েছিল। এর আগেও সে অনেকবার ৬০ মিনিট খেলেছিল।’

স্কটল্যান্ডের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে নরওয়ে। ইউরো ২০২৪ এর বাছাইয়ে এখন পর্যন্ত জয় পায়নি সোলব্যাকেনের দল। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ পরাজয় এবং ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার চারে নরওয়ে। স্কটল্যান্ড, নরওয়ের সঙ্গে জর্জিয়া, স্পেন ও সাইপ্রাস। ৩ ম্যাচের ৩ টিতে জিতে ৯ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে স্কটিশরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!