ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগ জিতে যা বললেন হালান্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১১ জুন ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগ জিতে যা বললেন হালান্ড
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ জয়ের পেছনে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন ক্লাবটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে এমনটি নাকি কল্পনাতেও ছিল না ২২ বছর বয়সী এ তারকার।

শনিবার ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান-ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির একমাত্র গোলে ইতিহাস গড়েছেন সিটিজেনরা।

এদিকে একই মৌসুমে টানা তিনটি শিরোপা জিতে ট্রেবল জয়ের ইতিহাস গড়েছে সিটি। যা এর আগে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে ছিল।

Advertisement

ট্রেবল জয়ের মিশনে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যান সিটির মতো প্রথম চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ট্রেবল জয়ের অংশ হয়েছেন হালান্ড। 

অবশ্য সেমিফাইনাল ও ফাইনালে গোলের দেখা পায়নি হালান্ড। তবে এবারের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এই টুর্নামেন্টে ১১ ম্যাচে করেছেন ১২ গোল। 

বিটি স্পোর্টকে ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘সত্যি বলতে এই ২২ বছর বয়সে আমার সুদূর কল্পনাতেও ছিল না এমনটা হবে (চ্যাম্পিয়নস লিগ জয়)। এবার প্রমাণ হয়েছে নরওয়ের ছোট শহর থেকে আসা ছেলের জন্য তা সম্ভব। এমন পরিস্থিতিতে থাকা তরুণ ফুটবলারদেরও এটা অনুপ্রেরণা দেবে। সত্যিই অবিশ্বাস্য।’

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। এসেই রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এক মৌসুমে এই লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন সিটির এই স্ট্রাইকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!