ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতিহাস গড়তে যা করবেন হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ২ জুন ২০২৩
ইতিহাস গড়তে যা করবেন হালান্ড
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমটা স্বপ্নের মতো শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটির। এরপর দুর্দান্ত ফুটবল খেলে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে তারা। সামনে এফএ কাপের শিরোপা জয়ের পথে রয়েছে ক্লাবটি। এরপর চ্যাম্পিয়ন্সলিগের ট্রফি জিতলেই ট্রেবল জয়ের কীর্তি গড়বে পেপ গার্দিওলার শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ট্রেবল জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর কোনো দলই ট্রেবল জিততে পারেনি। আসন্ন এফএ কাপ ও চ্যাম্পিয়ন্সলিগের ফাইনালে জিততে পারলেই দ্বিতীয় দল হিসেবে এ কীর্তিতে জায়গা করে নেবে হালান্ড-ব্রুইনরা।

সিটিকে নগর প্রতিদ্বন্দ্বি ম্যান ইউনাইটেডের সঙ্গী করতে দৃঢ়প্রতিজ্ঞ আর্লিং হালান্ড। ইতিহাস গড়তে সবকিছু করবেন বলে জানিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার। 

Advertisement

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতিহাস গড়াটা একটু অবাস্তব হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি স্বপ্ন সত্যি হবে।’

নিজের স্বপ্ন পূরণ করাটা যে সহজ হবে না সেটা মানছেন হালান্ড। এই মৌসুমে এখন পর্যন্ত ৫২ গোল করা স্ট্রাইকার বলেন, ‘ট্রেবল জয় সহজ হবে না। ফাইনালে দুর্দান্ত দুটি দলের বিপক্ষে লড়তে হবে। আমাদের স্বপ্ন ধূলিসাৎ করতে তারা সবকিছু করবে। তবে আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে তিনটি শিরোপাজয়ের।’

গোল করে দলকে শিরোপা জেতাবেন—এ জন্যই ম্যানসিটি তাকে নিয়ে এসেছে বলে জানিয়েছেন হালান্ড। তিনি বলেন, ‘অবশ্যই, এটার জন্যই তারা আমাকে এনেছে। আমরা বিষয়টা লুকাতে পারি না।’

১৯৯৯ সালে ট্রেবল জিতে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে প্রিমিয়াল লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানসিটি। আগামীকাল রাতে দ্বিতীয় শিরোপাজয়ের লক্ষ্যে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই এফএ কাপের ফাইনাল খেলবে সিটিজেনরা। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। সবকিছু সঠিক পথে হলে ট্রেবল জয়ের সঙ্গে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাও জিতবে কোচ পেপ গার্দিওলার দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!