ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম পার করেছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন হালান্ড। সিটির জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে হালান্ডকে দলে ভেড়ায় ম্যানসিটি। প্রথম মৌসুমেই হালান্ডের থেকে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছে সিটিজেনরা। এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি।
.png)
প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে এতো গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার ক্ষেত্রে হালান্ড পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইন, মার্টিন ওডেগার্ড, হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ড, কাইরান ট্রিপিয়ার এবং বুকায়ো সাকার মতো তারকা ফুটবলারদের।
সিটির চতুর্থ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ২০ ক্লাবের অধিনায়ক, জুরি বোর্ড ও দর্শকের ভোটে হালান্ড বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।