ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘গোল্ডেন স্টাম্প’ জিতলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ১৮ জুন ২০২৩
‘গোল্ডেন স্টাম্প’ জিতলেন মুমিনুল
মুমিনুল হক

চলতি বছরের শুরু থেকেই ‘ব্র্যান্ড’ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত করছেন সাকিব-তামিমরা। তবে ভালো ফিল্ডিংয়ের পেছনে মজার একটি ঘটনা লুকিয়ে আছে।

বর্তমানে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন শেন ম্যাকডারমট। তিনি দায়িত্ব নেয়ার পর টাইগারদের ফিল্ডিংয়ের মানসিকতা অনেকটাই বদলে গেছে। 

মূলত দলের হয়ে প্রতি সিরিজে যে ভালো ফিল্ডিং করেন সেই ক্রিকেটারের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন ম্যাকডারমট। আর সেটাই যেন এখন মন্ত্রের মতো কাজ করছে! সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেও ছিল এই পুরস্কারের ব্যবস্থা। তবে এবারের সেই কাঙ্খিত ‌‘গোল্ডেন স্ট্যাম্প’ পুরস্কারটি পেয়েছেন মুমিনুল হক।

Advertisement

সদ্য সমাপ্ত টেস্টে পিচের পাশে শর্টে ফিল্ডিং করেছেন মুমিনুল। এই ম্যাচে টাইগাররা বেশ কয়েকটি দারুণ ক্যাচ নিয়েছিল। সেগুলোর মধ্যে কঠিন একটি ক্যাচ লুফে নিয়ে সবাইকে অবাকই করে দিয়েছিলেন সাবেক টেস্ট অধিনায়ক। তার ফলস্বরূপ তিনি গোল্ডেন স্ট্যাম্প জিতে নিয়েছেন। 

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের একটি ভিডিওতে দেখা গেছে, ড্রেসিংরুমে মুমিনুলকে সেই স্ট্যাম্প তুলে দিচ্ছেন টাইগারদের ফিল্ডিং কোচ ম্যাকডারমট।

আর স্ট্যাম্প পেয়েই মুমিনুলের আনন্দ দেখে কে! দুই হাত উঁচিয়ে কিছুক্ষণ উদযাপনও করলেন। এরপরই দ্বৈত সেই সঙ্গীত গেয়েছেন ক্রিকেটাররা, ‘আমরা করব জয়’। এখন পর্যন্ত ভালো ফিল্ডিংয়ের পুরস্কারস্বরুপ ‘গোল্ডেন স্টাম্প’ সবচেয়ে বেশিবার জিতেছেন নাজমুল হোসেন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: মুমিনুল হক
লিংক সফলভাবে কপি হয়েছে!