এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫৪৬ রানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে রেকর্ডের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে টাইগার বাহিনী। সাদা পোশাকের ক্রিকেটে ১৪৬ বছরের ইতিহাসে এখন ওপরের দিকে জ্বলজ্বল করবে বাংলাদেশের নাম।
মিরপুর টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। যা টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে রানকে মানদণ্ড ধরে তৃতীয় সরচেয়ে বড় জয়।
.png)
রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি ইংল্যান্ডের। ১৯২৮ সালের নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানের বিশাল জয় পেয়েছিল ইংলিশরা। তারপর দ্বিতীয় বড় জয়টি অস্ট্রেলিয়ার। সেই ইংল্যান্ডের সাথে ৫০৮ রানের বিরাট জয় আছে অজিদের। সেটা ১৯৩৪ সালের আগস্ট মাসের ঘটনা। ভেন্যু ছিল লন্ডনের ওভাল।
এখন তৃতীয় বড় জয়টি বাংলাদেশের। এতকাল তৃতীয় জয়টি ছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯১১ সালে মেলবোর্ন মাঠে ৫৩০ রানের বড় জয় ছিল ক্যাঙ্গারুদের।
আজ আফগানদের বিপক্ষে ৫৪৬ রানে জিতে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে তৃতীয় জয়টি নিজেদের করে নিল লিটন দাসের দল।
এর আগে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০০৫ সালের জানুয়ারি চট্টগ্রামে। সেই টেস্টে ২২৬ রানে জিতেছিল বাংলাদেশ।