ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ, জানা গেল সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ১৬ জুন ২০২৩
ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ, জানা গেল সময়সূচি
ছবি- ডেইলি বাংলাদেশ

দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে নামার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা। সবশেষ এক যুগ আগে এই মাঠে প্রোটিয়াদের বিপক্ষে খেলেছিলেন জাহানারা-নিগার সুলতানারা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে টাইগ্রেসদের।

আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। এই টুর্নামেন্টের ওয়ানডে সিরিজটি মূলত আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সফরে ভারত বাংলাশের সঙ্গে তিনটি করে টি-২০ এবং ওয়ানডে ম্যাচ খেলবে। 

নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

Advertisement

জানা গেছে, সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারত। এরপর সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি মাঠে গড়াবে ৯ জুলাই। আর দ্বিতীয় এবং শেষ টি-২০ অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ জুলাই। 

মাঝে দু’দিন বিরতি দিয়ে এরপর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ। 

বাংলাদেশ-ভারতের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সিরিজ দিয়ে প্রায় ১ যুগ পর মিরপুরে খেলতে নামছে বাংলাদেশের নারীরা। টি-২০ সিরিজের ম্যাচ শুরু হবে বেলা ২টা থেকে। এছাড়া সকাল ৯টা থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!