ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ১৭ জুন ২০২৩
চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডেতে আফগান বধ। সেই ধারাবাহিকতায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন ওয়ানডে সিরিজে ইনজুরি কাটিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। একই সঙ্গে ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।

জানা গেছে, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথম ম্যাচটি ৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!