ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিভারপুল ছেড়ে কোথায় যাচ্ছেন সালাহ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ১৬ জুন ২০২৩
লিভারপুল ছেড়ে কোথায় যাচ্ছেন সালাহ?
ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া মৌসুমেও তারকায় কোনঠাসা ছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে ক্লাব মৌসুমের পর্দা নামতেই কপালে চিন্তার ভাজ পড়েছে প্যারিসিয়ানদের। এমনটি হবেই বা না কেন, পার্ক দ্য প্রিন্সেস ছেড়েছেন মেসি। তার তাতেই নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ।

তবে শুধু মেসিই নয়, আগামী মৌসুমে ক্লাবটি ছাড়তে চান কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রও। অবশ্য সেই গুঞ্জন একেবারে উড়িয়েও দিচ্ছে না পিএসজি। এরই মধ্যে ইউরোপিয়ান ফুটবলের তারকা ফুটবলারের দিকে নজর রাখছে তারা।

সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, লিভারপুলের মোহাম্মদ সালাহ, নাপোলির ভিক্টর ওসিমেন, টটেনহ্যামের হ্যারি কেইন, ফ্রাঙ্কফুটের রান্দাল মোয়ানির দিকে চোখ রাখছে ক্লাবটি।

Advertisement

এরই মধ্যে সালাহ’র সঙ্গে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বৈঠক করেছেন বলেও সংবাদ মাধ্যমে গুঞ্জন বের হয়। তবে ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন মিশরীয় তারকার এজেন্ট। 

তিনি টুইট করেছেন, ‘না, সে (সালাহ) বৈঠক করেনি। ছোট করে এটাই এখন বললাম।’ 

এদিকে সালাহ-মানে-ফিরমিনো ত্রয়ীর মধ্যে শুধুমাত্র মিশরীয় সুপারস্টার সালাহই এখনো রেডস শিবিরে আছেন। তাকে ঘিরেই নতুন প্রজেক্টের পরিকল্পনা করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!