ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যত টাকায় লিভারপুলে পাড়ি দিলেন অ্যালিস্টার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ৯ জুন ২০২৩
যত টাকায় লিভারপুলে পাড়ি দিলেন অ্যালিস্টার
ছবি- সংগৃহীত

গ্রীষ্মকালীন মৌসুমের জন্য প্রথম ফুটবলার হিসেবে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। আগামী ২০২৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে চুক্তি করেছে অল রেডসরা।

ব্রাইটন অ্যান্ড হোব থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় চারশ’ ৭৪ কোটি খরচে অ্যালিস্টারকে কিনেছে লিভারপুল। তবু রেডসরা তাকে সস্তায় পেয়েছে বলে মনে করা হচ্ছে। চুক্তির শুরুর দিকের আলাপ-আলোচনায় ৭০ মিলিয়ন দাম হেঁকেছিল ব্রাইটন।

লিভারপুলের সঙ্গে চুক্তি সম্পন্ন করে অ্যালিস্টার বলেন, ‘অসাধারণ অনুভূতি। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, স্বপ্ন সত্যি হয়েছে। খেলা শুরু করতে তর সইছে না। প্রি সিজনের আগেই আসতে চেয়েছিলাম। চুক্তি সম্পন্ন হওয়ায় আমি খুশি। নতুন সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।’ 

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে কাতারে বিশ্বকাপ জিতেছেন অ্যালিস্টার। ব্রাইটনকে ছয়ে লিগ শেষ করতে বড় অবদান রেখেছেন। মিডফিল্ড সামলে ১৪ গোল করেছেন তিনি। তাকে মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ডে পাওয়াকে চলতি গ্রীষ্মকালীন দলবদলের ‘চুরি’ বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম গোল ডটকম। 

অ্যালিস্টার লিভারপুলের নাম্বার টেন জার্সি পরবেন। যে জার্সি আগে পরেছেন ফিলিপে কৌতিনহো, সাদিও মানেরা। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লিভারপুল উলভ মিডফিল্ডার ম্যাথিউস নুনেস, নিচের কেপরেন থুরাম ও বরুশিয়া মনশেনগ্লাডবার্গের মানু কোনের দিকেও চোখ রাখছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!