ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলেন গার্দিওলার শিষ্যরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ১২ জুন ২০২৩
সুখবর পেলেন গার্দিওলার শিষ্যরা
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপাও নিজেদের করে নিয়েছে ক্লাবটি। এতে দারুণ সুখবর পেয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে সিটির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। সিটিকে চ্যাম্পিয়নের স্বাদ পাইয়ে এবার তিনি নিজেও পেলেন পুরস্কার।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন রদ্রি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

Advertisement

এছাড়া মৌসুমসেরা গোলের মর্যাদা পেয়েছে সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের গোল। ইতিহাদে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন তিনি। ৫৬ মিনিটে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। এরপর ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। আর ৮৪ মিনিটে দারুণ এক ডিগবাজিতে গোল করেন হালান্ড। 

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা একাদশেও দাপট দেখিয়েছে সিটিজেনরা। মৌসুম সেরা একাদশের তালিকায় শুধু সিটিরই সাত খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। মাঝমাঠের তিন খেলোয়াড়ই সিটির। তারা হলেন- ফাইনালের নায়ক রদ্রি, কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস। রক্ষণ ও আক্রমণভাগে আছেন দুজন করে। হালান্ড আর বার্নার্দো সিলভা এই দুজন খেলবেন ফরোয়ার্ডে। মৌসুমসেরা দলের গোলরক্ষক রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া। 

২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমার্কো (ইন্টার মিলান), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রদ্রি (ম্যানচেস্টার সিটি) আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!