ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াল মাদ্রিদকে গার্দিওলার হুঙ্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ১১ জুন ২০২৩
রিয়াল মাদ্রিদকে গার্দিওলার হুঙ্কার
ছবি- সংগৃহীত

দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমে প্রিমিয়ার লিগ, এরপর এফএ কাপ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছেন সিটিজেনরা। এক মৌসুমে সিটির টানা তিনটি শিরোপা জয়ের পেছনে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

শনিবার ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে ইতালির ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাবের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে অনন্য কীর্তি গড়েছেন পেপ গার্দিওলা। প্রথম কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। মূলত পেপ এই কীর্তি গড়েছেন দুটি ভিন্ন ক্লাবের হয়ে। এর আগে ২০০৮-০৯ মৌসুমে স্পেনের বার্সেলোনার কোচ হিসেবে প্রথমবার ট্রেবল জিতেছিলেন এই স্প্যানিশ কোচ।

Advertisement

সিটির হয়ে প্রথম শিরোপা পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে হুঙ্কার দিয়েছেন গার্দিওলা। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘আমরা শুরু করলাম। রিয়াল মাদ্রিদ, তোমরা সাবধানে চলো, আমরা আসছি। আর মাত্র ১৩টি চ্যাম্পিয়ন্স লিগ হলেই আমরা তোমাদের ধরে ফেলব। তোমরা যদি ভুল করো তাহলে এই যাত্রা খুব সহজেই শেষ হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!