তবে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই চলছে বাংলাদেশ দলের অনুশীলন। অবশ্য বৃষ্টিবিঘ্নিত দিনটি হাসান মাহমুদের জন্য একটু বেশিই স্পেশাল। কেননা নতুন জীবনে পা দিয়েছেন এ তরুণ তুর্কি।
এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলে হাসানের অনুশীলন দেখতে এসেছিলেন তার বাবা মোহাম্মদ ফারুক। এ সময় হাসানের সতীর্থ তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের সঙ্গে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দিয়েছেন এক খুশির সংবাদ।
.png)
বুধবার বাগদান সেরেছেন হাসান মাহমুদ। সেটি নিশ্চিত করেছেন তার বাবা নিজেই। একইসঙ্গে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান।
পরবর্তীতে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে বিশ্বকাপের পর। এমনকি নিজ এলাকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।