বুধবার (৭ জুন) প্রথমদিন আবহাওয়া শুষ্ক ও রৌদ্রজ্জ্বল থাকলেও, চতুর্থ-পঞ্চম এবং রিজার্ভ ডে’র দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে আবহাওয়া অফিস।আইসিসির নিয়ম মেনে কোনো বাধা ছাড়াই ম্যাচের ফল নির্ধারণ করা যাবে।
এই বছর টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। অভিষেক আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল। সেই ম্যাচেও ফাইনালে বিঘ্ন সৃষ্টি করেছিল বৃষ্টি। সেই বাধায় এবারও পড়তে হতে পারে ভারত-অস্ট্রেলিয়াকে।
.png)
টেস্টের নিয়ম অনুযায়ী, প্রতিদিন ৯০ ওভারের খেলা হওয়ার কথা। নির্ধারিত ৫ দিনের শেষ দিন পর্যন্ত মোট ৪৫০ ওভারের খেলা না হলে কিংবা কোনো ফলাফল না পাওয়া গেলে ম্যাচ গড়োবে রিজার্ভ ডে-তে। রিজার্ভতে ৯০ ওভারে খেলা খেলতে হবে। সেখানে যদি বৃষ্টি হয় যদি মাঠে না খেলা গড়ায় সেক্ষেত্রে দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা।