ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ৫ জুন ২০২৩
অস্ট্রেলিয়ার কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে নিয়োগ পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। অজিদের পরামর্শক হিসেবে কাজ করবেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।

আগামী ৭ জুন দ্য ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের পরামর্শক হিসেবে কাজ করবেন অ্যান্ডি। পাশাপাশি অ্যাশেজ সিরিজেও বহাল থাকতে পারেন তিনি।

জিম্বাবুয়ের ৫৫ বছর বয়সী এই ক্রীড়াবিদ ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে ২০০৯-২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ড ক্রিকেটের পরিচালকও ছিলেন তিনি। তার তত্ত্বাবধায়নে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজে সাফল্য পেয়েছে। 

Advertisement

ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর অ্যান্ডি ফ্লাওয়ার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দায়িত্ব পালন করেছেন। সাফল্যও পেয়েছেন তিনি। সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ ছিলেন তিনি। তার অধীনে আইপিএলে এসে দু’বারই প্লে অফ খেলেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!