ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজ ক্রিকেটে যুক্ত হলেন হুপার-রেইফার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ২ জুন ২০২৩
উইন্ডিজ ক্রিকেটে যুক্ত হলেন হুপার-রেইফার
ছবি- সংগৃহীত

পাওয়ার ক্রিকেটের জন্য অপ্রতিদ্বন্দ্বি দল উইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দু’বার শিরোপা জিতেছে দলটি। তবে বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বে আন্তর্জাতিক ক্রিকেটে খানিকটা পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা।

এদিকে ধারবাহিক সাফল্য পেতে কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। মূলত সবশেষ বিশ্বকাপে কোয়ালিফায়ার থেকে বাদ পড়ায় নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড। যার ধারাবাহিকতায় গত মাসে সীমিত ফরম্যাটের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ পান বিশ্বজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

এবার উইন্ডিজের সহকারী কোচ করা হয়েছে দেশটির সাবেক দুই অধিনায়ক কার্ল হুপার ও ফ্লয়েড রেইফারকে। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনও সহকারী কোচ হয়েছেন। তারা সবাই উইন্ডিজের সীমিত ওভারের দলের সঙ্গে কাজ করবেন।  

Advertisement

২০০৩ বিশ্বকাপে উইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২৯টি ম্যাচ খেলেছেন হুপার। এতে তার নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান। কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে সাবেক এ ক্রিকেটারের।

এক বিবৃতিতে হুপার বলেন, ‘আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি জানি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’

উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, নতুন সহকারী কোচদের স্বল্প মেয়াদে চুক্তি করেছে তারা। ২০২৩ সালের আগস্টে ভারত সিরিজের পর তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!