জানা গেছে, স্থানীয় সময় ছয়টার দিকে তারা তিন বন্ধু একসঙ্গে খেলছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বেন্নেটকে হাসপাতালে নেওয়া হয়। সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএফসি ফাইল্ডে উইঙ্গার হিসেবে খেলতেন তিনি। তারা বাবা থমাস বেন্নেট ইপিএলের ক্লাব উলভসের হয়ে খেলেছেন।
এএফসি ফাইল্ডে যোগদানের আগে লুক বেন্নেট ব্ল্যাকবার্ন রোভার্স, বার্নলি এফসি এবং প্রেস্টন নর্থ ইন্ডের একাডেমিতে অনুশীলন করেছেন। লুকার বাবা বলেছেন, ‘সে যেকোন উৎসবের প্রাণ হয়ে থাকতো। নিজের ব্যক্তিত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে অন্যকে প্রভাবিত করতে পারতো সে। বাইক চালাতে পছন্দ করতো। প্রায়ই বলতো খেলার জন্য তাকে ড্রপ করে দেওয়ার জন্য।’
.png)
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছে এএফসি ফাইল্ডেও। এক বিবৃতিতে তারা লিখেন, অতি দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে, আমাদের তরুণ ফুটবলার বেন্নেট মাত্র ১৭ বছর বয়সে মারা গেছেন। এমন দুঃসময়ে তার পরিবার এবং বন্ধুবর্গের প্রতি আমাদের সহমর্মিতা রইলো। সূত্র : দ্য সান