ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৪, ১৮ মে ২০২৩
বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন পাপন
নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এর কয়েক মাস আগে টাইগার ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে যারা সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবে মূলত তারাই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবেন। এমনটা ভাবছেন অনেকেই।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এমনকি বিসিবিতেও চলছে কাটাছেড়া। এবার টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‌‘আমাকে যদি জিজ্ঞেস করেন কারা থাকবে দলে, তাহলে বলব তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। তবে কে আসবে আমি জানি না। আমার ধারণা ওপেনিংয়ে তারা (বাড়তি) একজনকে নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’

Advertisement

দলে কয়জন পেসার থাকবে সেই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি, ‘আমার ধারণা তিনজন পেসার একাদশে থাকবে, এটা নিশ্চিত। সাকিব যদি থাকে, তার বাইরে একজন স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপে খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত ও মুস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলাতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তার মানে ছয়জন বোলার নিয়ে খেলাতে চায়। তাহলে বাড়তি স্পিনার লাগবে, সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।’

একাদশ কেমন হবে সেটা অবশ্য জানেন না উল্লেখ করে পাপন বলছেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। এখন স্কোয়াডে আছে ইয়াসির রাব্বি। স্কোয়াডে নাই, কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ কিংবা মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি, কোনো কারণে ম্যাচে একটা বোলার চোটে পড়লে বলটা করবে কে? এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে জানি না, আমি আমার মতামত জানিয়েছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!