ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সত্যি হলো পাপনের সেই ভবিষ্যদ্বাণী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ২৮ এপ্রিল ২০২৩
সত্যি হলো পাপনের সেই ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে স্বপ্নটা যেন ঠিকঠাক পূরণ হলো না লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্স তাকে খেলিয়েছে মাত্র এক ম্যাচ। আর কোনো ম্যাচে খেলার সুযোগ পাবেন না তিনি। তাই আজ দেশে ফিরে এসেছেন এ ব্যাটার।

আগামী ৩০ এপ্রিল জাতীয় দলের সঙ্গে লিটনের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা আছে। যদিও আইপিএলের জন্য বাড়তি কয়দিন ছুটি পেয়েছিলেন লিটন। কিন্তু সেটা আর কাজে লাগল না।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করেন সাকিব। লিটন খেলেছেন এক ম্যাচ। আর মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটলাসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। বাজে বোলিং করায় তার আর দিল্লির একাদশে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Advertisement

বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন কিনা- এটা নিয়ে বেশ আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত তার সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো!

গত ৩১ মার্চ আইপিএলে যারা সুযোগ পেয়েছে তাদের থেকে প্রত‌্যাশা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, প্রত‌্যাশা? (ওদের) খেলায় কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত‌্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত‌্যাশা করব? আগে দেখি খেলায় কিনা।

সে সময় বেশ সমালোচনার মুখে পড়লেও পাপনের ভবিষ্যদ্বাণীটাই সত্যি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!