শুক্রবার আচমকা দেশে ফিরছেন লিটন দাস। বিস্তারিত কারণ জানা না গেলেও শোনা যাচ্ছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি। এদিকে তাকে শুভকামনা জানিয়ে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানিয়েছে তার দল কেকেআর।
আইপিএলে খেলতে গিয়ে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটন। সে ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। খেলেন মাত্র ৪ রানের ইনিংস। এরপর আর একাদশে সুযোগ পাননি টাইগার ওপেনার।
.png)
সবশেষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচে কলকাতার একাদশে সুযোগ না হলেও ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তবে মাঠে নামা হয়নি তার।
শেষ পর্যন্ত এক ম্যাচ খেলেই আইপিএলে নিজের প্রথম মৌসুম শেষ করলেন লিটন দাস।