বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছেন টাইগার এই দলপতির। ক্রিজে নেমে এই বাঁ-হাতি ওপেনার থিতু হতে পারছেন না। আর ইনিংস বড় করাতো দূরের কথা। তাই তাকে নিয়ে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শষ্কা জাগাচ্ছে। যা ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। তাই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নার্ভাস হতে নিষেধ করেছেন বিসিবির বস।
বাংলাদেশের সর্বশেষ ১০ ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, তেমন ভালো সময় যাচ্ছে না তামিমের। এই সময়ের মধ্যে মাত্র এক ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এছাড়া ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে করেন অপরাজিত ৪১ রান।
.png)
এই বিষয়ে পাপন বলেন, ‘তামিম আমাদের একজন সেরা ব্যাটার ও ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস কইরেন না। মুশফিককে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, ফিরে আসে নাই? সুপারভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে এবং এ ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী।’
এছাড়া বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষের সিরিজ ও এশিয়া কাপের মাধ্যমে দল চূড়ান্ত করার ইঙ্গিতও দিয়েছেন পাপন, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে এবং যে দলটা থাকবে এশিয়া কাপে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’