ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের মাঝেই সৌরভের নিরাপত্তা জোরদার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ১৭ মে ২০২৩
আইপিএলের মাঝেই সৌরভের নিরাপত্তা জোরদার
ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অস্বস্তিতে রয়েছে সৌরভ গাঙ্গুলির দল দিল্লি ক্যাপিটাল। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। এতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নাররা।

তবে এরই মধ্যে স্বস্তির খবর পেয়েছেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। আইপিএলের মাঝেই তার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

এতে বলা হয়, এতদিন ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ। এখন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। কিন্তু হঠাৎ কেন দ্য প্রিন্স অব ক্যালকাটার নিরাপত্তা বাড়ানো হলো?

Advertisement

ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণে ভারতের সাবেক অধিনায়কের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে নেপথ্যে নির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি।

জানা গেছে, সৌরভকে নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার। তাকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার বাড়ির নিরাপত্তাও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি নিজেই নিরাপত্তা বাড়াতে চেয়েছিলেন।

আপাতত দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে রয়েছেন সৌরভ। এরই মধ্যে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে তারা। কিন্তু তাদের এখনো পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা রয়েছে। সেই ম্যাচগুলো হওয়ার পরই কলকাতায় ফিরবেন তিনি।

‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সবসময় দু’জন বিশেষ নিরাপত্তা কর্মকর্তা থাকবেন। তার বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানে তারা থাকবেন। সবসময় বিশেষ গাড়ি থাকবে তাদের সঙ্গে। ২১ মে থেকে এ বাড়তি নিরাপত্তা পাবেন ভারতের সাবেক এ অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!