ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজের বিদায়ে যা বলল দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ৩ মে ২০২৩
মুস্তাফিজের বিদায়ে যা বলল দিল্লি ক্যাপিটালস
পন্টিংয়ের সঙ্গে মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে ইংলিশদের দেশে পাড়ি দিয়েছেন টাইগার বাহিনী। বুধবার দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাসও।

আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা বাকি দু’জন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এখনো দলের সঙ্গে যোগ দেননি। সাকিব ইংল্যান্ডে কবে যাবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিমান ধরবেন কাটার মাস্টার।

এজন্য আইপিএলের মাঝপথেই দেশে ফিরেছেন মুস্তাফিজ। ভারত থেকে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের বিমান ধরবেন মুস্তাফিজ। 

এদিকে আইরিশদের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের সঙ্গে রিকি পন্টিংয়ের ছবি পোস্ট করেছে দিল্লি। 

ছবিটির ক্যাপশনে দিল্লি ক্যাপিটালস লিখেছে, ‘কোচ পন্টিংসহ সবার পক্ষ থেকে আমাদের বাঘকে শুভকামনা। আয়ারল্যান্ড সিরিজে ভালো কর ফিজ।’ ফিজের ছবি পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে ১৭ হাজার রিঅ্যাকশন ও ৬৩৯টি মন্তব্য হয়ে গেছে। এরই মধ্যে পোস্টটি ২৮ বারের বেশি শেয়ার হয়ে গেছে।

এর আগে ভাড়া করা বিমানে চড়ে গত ১ এপ্রিল আইপিএলে খেলতে যান মুস্তাফিজ। সেখানে যাওয়ার পর এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস খেলেছে ৮ ম্যাচ। এর মধ্যে ফিজ খেলেছেন মাত্র দুই ম্যাচ। 

এবারের আইপিএলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশের মুস্তাফিজ। নিজের দুই ম্যাচে ৭ ওভার বোলিং করে ১১.২৯ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!