আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শিগগিরই দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে এই টাইগার পেসারের। আগামীকাল দেশে ফেরার পরদিন অর্থাৎ ৪ মে তিনি ইংল্যান্ডে পাড়ি দেবেন। আর তাই আজ দিল্লির ম্যাচটি ছিল তার জন্য বিরতির আগে সর্বশেষ ম্যাচ।
ইতোমধ্যে প্রথম রাউন্ডের ১৪টি ম্যাচের মধ্যে ৮টি খেলেছে দিল্লি ক্যাপিটালস। এর মধ্যে ২ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার দ্য ফিজ। বাকি ৬ ম্যাচে তাকে সাইডবেঞ্চে বসেই সময় পার করতে হয়েছে। অথচ বেশ তড়িঘড়ি করেই দেশের মাঠে সিরিজ চলাকালে বিশেষ বিমানে করে উড়িয়ে নেওয়া হয় মুস্তাফিজকে। কয়েক ম্যাচ বসিয়ে রাখার পর তাকে দুই ম্যাচে সুযোগ দিলেও তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি।
.png)