শুরুটা করেছিলেন রোহিত এবং ইষাণ কিশান। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৬১ রান তুলে নেন মুম্বাই। সপ্তম ওভারেই তাদের দু'জনকে ফিরিয়ে গুজরাটকে লড়াইয়ে আনেন রশিদ। কিন্তু এরপর গুজরাটের বোলিং নিয়ে যেন ছেলেখেলা করলেন সূর্য। ৪৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। গুজরাটের হয়ে রশিদ খান চার ওভারে ৩০ রান খরচে ৪ উইকেট নেন।
এরপর ৫ উইকেটে ২১৮ রান তোলে মুম্বাই। তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। ডেভিড মিলার কিছুটা আশা জুগিয়েছিলেন বটে। তবে ২৬ বলে ৪১ রান করেই থামেন তিনি। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারানো গুজরাট থামে ১৯১ রানে। শেষ দিকে ৩২ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি রশিদ খান। বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু তার অলরাউন্ড পারফরম্যান্সের পুরোটাই ফিকে হয়ে যায় সূর্যের উত্তাপের কাছে। মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল।
.png)
এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো মুম্বাই। এখনও দু'টি ম্যাচ বাকি রয়েছে তাদের। গুজরাট শীর্ষেই রয়েছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।