ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

কলকাতাকে উড়িয়ে দিল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ১৬ এপ্রিল ২০২৩
কলকাতাকে উড়িয়ে দিল মুম্বাই
ছবি- ডেইলি বাংলাদেশ

ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে নাইটদের পাঁচ উইকেটে হারিয়েছে মুম্বাই। এতে নিজেদের চার ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় তুলে নিয়েছে সূর্যকুমারের দল।

রোববার ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামে কলকাতা। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান করেন কলকাতার ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement

কলকাতার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন যথারীতি রহমানুল্লাহ গুরবাজ ও নারায়ন জগদীশন। তবে শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান নারায়ন। গ্রিনের অফসাইডের বল ড্রাইভ করতে গিয়ে হৃতিকের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার।

এরপর ক্রিজে আসেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে সঙ্গী করে দলীয় ইনিংস লম্বা করতে থাকেন গুরবাজ। তবে দলীয় ৫৭ রানের সময় পিয়ুস চাওলার বলে আউট হয়ে যান এ আফগান ব্যাটার।

অন্যপ্রান্তে ব্যাট হাতে একাই মুম্বাইয়ের বোলারদের শাসন করে যাচ্ছিলেন আইয়ার। বাইশ গজে কলকাতার অধিনায়ক নীতিশ রানা আসতেই হাফ সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটার। এরপর হৃতিকের বলে লং অনে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন নাইটদের দলপতি। 

এরপর আইয়ারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। তবে তিনিও নিজের ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান। পরে কলকাতার ম্যাজিক বয় রিংকুও ১৮ রানে সাজঘরে ফেরেন। এ সময় দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন আইয়ার। অবশ্য শতকের ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ব্যক্তিগত ১০৪ রানে আউট হন তিনি।

তবে অ্যান্ড্রু রাসেলের ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে কলকাতা বড় সংগ্রহ পায়।

এদিন মুম্বাইয়ের হয়ে হৃতিক শোকেন দুটি উইকেট শিকার করেন। এছাড়া ক্যামেরুন গ্রিন, জনসেন, পিয়ুস ও মেরিদিথ একটি করে উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ইশান কিশান ও রোহিত শর্মা। প্রথম ৪.৫ ওভারেই ৬৫ রানের জুটি গড়েন এ দু’জন। এরপর মুম্বাইয়ের ইমপ্যাক্ট ক্রিকেটার রোহিতকে সাজঘরে ফেরান সুশান। আউট হওয়ার আগে ২০ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ইশান ও সূর্যকুমার যাদব। বাইশ গজের দুইপ্রান্তে চার-ছক্কার ছুলঝড়ি ছড়াতে থাকেন তারা। এক পর্যায়ে ২৩ বলে অর্ধশতক তুলেন নেন ইশান। এরপরই আউট হয়ে যান তিনি।

মুম্বাই অধিনায়ক সূর্যকুমারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন তিলক ভার্মা। বাইশ গজে দু’জনের ক্যামিওতে জয়ের সুবাতাস পেতে থাকে মুম্বাই। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়ে যান মুম্বাই দলপতি ও তিলক।

তবে টিম ডেভিডের ২৪ রানের ক্যামিওতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

এদিন কলকাতার হয়ে সুয়াশ দুই উইকেট শিকার করেন। এছাড়া শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসন একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!