এদিন মুম্বাইয়ের হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে টস করতে নেমেছেন সূর্যকুমার যাদব। এছাড়াও এই ম্যাচে ঘটেছে আরো একটি বড় ঘটনা। আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।
এদিকে নাইটদের ডেরায় আজও সুযোগ হয়নি বাংলাদেশি লিটন দাসের। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা। ফলে আইপিএল অভিষেকের অপেক্ষা আরো দীর্ঘ হল লিটনের।
.png)
কলকাতার একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, নারায়ন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।
মুম্বাই একাদশ: ক্যামেরুন গ্রিন, ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ভদ্র, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকেন, পিয়ুস চাওলা, দাউন জনসেন ও রাইলি মেরেদিথ।