ভারত-পাকিস্তান সমস্যার সমাধান খুঁজতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এতে আসন্ন এশিয়া কাপ নিয়ে অনিশ্চতা দেখা দিয়েছে। তার তাতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার জুনায়েদ খান।
জুনায়েদ বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি খুব ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল আসা মানে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই।’
.png)

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে ভারত কেন পাকিস্তান সফরে আসছে না? এর পেছনে কারণ কী? তারা (ভারত) কি অন্য গ্রহ থেকে আসায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল?’
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এসিসির টুর্নামেন্ট ছাড়া দেখা হয় না দুই দলের। সেই এসিসির ইভেন্টেও দুই দলের মুখোমুখি হওয়া এখন অনিশ্চিত। ওদিকে ভারত পাকিস্তান সফরে না আসলে পিসিবিও বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে এর আগে মন্তব্য করেছে।
জুনায়েদ খান মনে করেন আইসিসির উচিত এই সমস্যার সমাধান বের করা। পাকিস্তান ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি, ‘আইসিসি এই সমস্যার মধ্যস্থতা করা উচিত, কারণ পাকিস্তান ছাড়া ক্রিকেট অসম্ভব। পাকিস্তান কোন ছোট দল নয়। ক’দিন আগের আইসিসির সেরা (ওয়ানডে) দল ছিল।’