ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এমনটাই বলেছেন এসএলসির সেক্রেটারি মোহান ডি সিলভা। সেই প্রতিবেদনে এটাও লেখা হয়েছে যে, শ্রীলঙ্কার মতো বাংলাদেশও হাইব্রেড মডেলে খেলতে রাজি নয়।
যদিও পিসিবির কাছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পাকিস্তান ছাড়া এশিয়া কাপ হতেই পারে না। আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাককে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি সভাপতি নাজাম শেঠি বলেন, ‘বাহরাইনে নাজমুল (হাসান পাপন) সাহেব পরিষ্কারভাবে বলেছেন, পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ হতে পারে না। বাংলাদেশ প্রথমেই বলে দিয়েছে যে, (হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে) তাদের কোনো সমস্যা নেই। শুধু দুবাইয়ের গরম নিয়ে একটু সমস্যা ছিল তাদের। ’
.png)
‘তখন আমার জবাব ছিল ওই সময়ে দুবাইয়ে আইপিএলও হয়েছে দুই বছর আগে। দুটো এশিয়া কাপ ইতোমধ্যেই হয়ে গিয়েছে। শ্রীলঙ্কাও সেই সময়ে খেলেছে। তাই গরম নিয়ে কোনো সমস্যার থাকার কথা নয়। এটা খুব বড় ব্যাপার না।’