ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

প্রথম বলেই লিটনের ‘গোল্ডেন ডাক’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৯ মে ২০২৩
প্রথম বলেই লিটনের ‘গোল্ডেন ডাক’
লিটন দাস

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন লিটন দাস, পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ৩ রান।

ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস।

Advertisement

জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।

এবারের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজটি কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না দেশের ক্রিকেটভক্তরা। টিভিতে না পারলেও মোবাইল ফোন বা পিসিতে ঠিকই অনলাইনে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

অনলাইনে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি তাদের নিজস্ব অনলাইন চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা রেখেছে।

আইসিসি টিভির সূচিতে আসন্ন সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।

আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। ম্যাচ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!