ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

যে একাদশে প্রথম ওয়ানডেতে নামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ৯ মে ২০২৩
যে একাদশে প্রথম ওয়ানডেতে নামল বাংলাদেশ
ছবি: আইসিসি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ফলে আগে ব্যাট করবে টাইগাররা।

আজকের ম্যাচে বাংলাদেশ বেশ শক্তিশালী দল নিয়ে নামছে। চারজন স্পেশালিস্ট ব্যাটারসহ দুই অলরাউন্ডার নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ টাইগারদের। তবে বোলিং লাইনে গুরুত্ব দিয়েছে তামিম ইকবালের দল।

Advertisement

এবারের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজটি কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না দেশের ক্রিকেটভক্তরা। টিভিতে না পারলেও মোবাইল ফোন বা পিসিতে ঠিকই অনলাইনে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

অনলাইনে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি তাদের নিজস্ব অনলাইন চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা রেখেছে।

আইসিসি টিভির সূচিতে আসন্ন সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।

আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। ম্যাচ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!